আজ শনিবার, ১৩ আগষ্ট ২০২২ খ্রি.বিশিষ্ট চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক ও সংগঠক ডা.এম.এ.মান্নান এর একমাত্র পুত্র আহনাফ আবরার মুকতাদির এর চতুর্থ শুভ জন্মবার্ষিক।
শনিবার(১৩ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে সাংবাদিক পুত্রের শুভ জন্মবার্ষিক উপলক্ষে পরিবার ও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের যৌথ উদ্যোগে ফ্রি রক্ত গ্রুপিং কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন-মুকতাদিরের সম্মানিত পিতা ডা.এম.এ.মান্নান,চাচা হাসান সাদী,সিহাব এবং নাগরপুর বাজারের হোমিও চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিক মিয়া।
উল্লেখ্য- ২০১৮ সালের ১৩ আগষ্ট রোজ সোমবার টাংগাইলের নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দুয়াজানী কলেজ পাড়ায় সাংবাদিক ডা.এম.এ.মান্নান ও অপরাধতত্ত্ববিদ তাসলিমা আকতার মুন্নী দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন আহনাফ আবারার মুকতাদির।