শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

চলনবিলের আলোর নির্বাহী সম্পাদক মো.রায়হান আলী’র পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ

পাবনার হান্ডিয়াল থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিলের আলো’র নির্বাহী সম্পাদক,বিশিষ্ট সাংবাদিক নেতা মো.রায়হান আলীর সম্মানিত পিতা মরহুম আজিজুল হক এর রুহের মাগফিরাত  কামনায় টাংগাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট ২০২২ খ্রি.) বাদ মাগরিব মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এর আয়োজনে সাংবাদিক মো.রায়হান আলীর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক আমজাদ হোসেন রতন,সাংবাদিক তারিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ডা.সিদ্দিক মিয়া,হাফেজ মাসুম বিল্লাহ,হাফেজ লতিফ মিয়া,ডা.আব্দুল ওহাব,মাওলানা ছামিনুর ইসলাম,ওলামালীগ নেতা মো.শাহ আলম মিয়াসহ নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য সাংবাদিক পিতা মরহুম আজিজুল হক বুধবার (১০ আগস্ট) বিকাল সাড়ে  ৩ টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি পাঁচ ছেলে, চার মেয়ে ও  আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর