শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

সংবাদ প্রকাশের পর আশুলিয়ায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নাসরিন আক্তার নদী, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৯:০৫ অপরাহ্ণ

অবশেষে সংবাদ প্রকাশের পর আশুলিয়ায় অভিযান পরিচালনা করে একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করে বন্ধ ঘোষণা করেছে সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ। (১১ আগস্ট) দুপুরের দিকে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধন না থাকায় ও নবজাতক আত্নসাতসহ ভুল রিপোর্ট করার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা জানতে পেরে তদন্ত কমিটি গঠন করে আজ অভিযান পরিচালনা কালে আশুলিয়ার শের-আলী মার্কেট এলাকার মোল্লা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স তালাবদ্ধ থাকার কারণে তালার উপরে সিলগালা করা হয়। পাশাপাশি হক মার্কেট এলাকার আমীর ডায়াগনস্টিক সেন্টারের কোন নিবন্ধন, ডাক্তার, প্যাথলজিস্ট না থাকার কারণসহ রি-এজেন্টের ২০১৯ সালে ও ২০২১ সালে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিধি-মোতাবেক প্রতিষ্ঠান চালাতে পারে না। যে কারণে ঐ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা যখন প্রয়োজনীয় কাগজপত্র আমাদের দেখাতে পারবে তখন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আজ উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন না থাকায় ২টি প্রতিষ্ঠান কে সিলগালা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে।লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর