শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্বর উপর র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ২:২১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় সমাজকর্ম দিবস উপলক্ষে শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্তর থেকে শিশুদের নিয়ে র‌্যালী বের হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, তথ্য ও প্রযুুক্তি অফিসের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাসগুপ্ত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর