ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ ভাদ্রা ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আজ ৯ আগষ্ট মঙ্গলবার সকাল দুপুর ১২ ঘটিকায় ভাদ্রা এক কওমি মাদ্রাসায় এ কমিটি গঠন করা হয়। হাঃ আবু হুরায়রা দা.বা. এর সঞ্চালনায় হাঃ আল-হেলালের নেতৃত্বে এ কমিটি গঠন করেন। উক্ত কমিটির সভাপতি পদে মাওঃ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মাওঃ মাসুদুর রহমান আড়রা, কোষাধ্যক্ষ মাওঃ মাসুদুর রহমান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ শাহ আলম, মাওঃইমামুল ইসলাম ইমাম, আল-আমীন সিরাজী, মাওঃ মুফতি আঃ হাদী, হাঃ মাসুদর রহমান রহমান প্রমুখগণ।