মহীয়সী বঙ্গমাতার চেতনা,অদম্য বাংলাদেশের প্রেরণা” প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডঃ শামছুল হক টুকু । উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুূদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা খোকন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আউব আলী, সাঁথিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মানিক হোসেন রানা সাঁথিয়া থানা ইনচার্জ মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম সাঁথিয়া পৌরমেয়র মোঃ মাহবুবুর রহমান বাচ্চু সাঁথিয়া সহকারী ভৃমি কমিশনার মোঃ মনিরুজ্জামান, প্রমুখ।