শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

ভেমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৬:২১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে ভেমরুলের কামড়ে সাওদা নামে এক ১৫ মাস বয়সী কন্যা  শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন।
(৭ আগষ্ট) রবিবার বিকালের দিকে এই ঘটনা ঘটে। নিহত সাওদা উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির তাঁরা পাশা গ্রামের খালেদ ভূইয়ার মেয়ে।
নিহতের চাচা লাল মিয়া ভূইয়া জানান,বাড়িতে একটি নতুন ঘর তৈরি কাজ চলছে। বিকালের দিকে আমার বৃদ্ধ মা ঘরের  পিছনে হাঁটতে যায়। উনার সাথে সাথে যায় উনার চার নাতি।
ওখানে যাওয়ার সাথে সাথেই কোথায় থেকে যেন ভেমরুল বের হয়ে আমার মা পঞ্চননেচ্চা, সাওদার বড় বোন সাইমা, ভাতিজি  মীম, মিলি সহ  সাবাইকে ভেমরুল হুল ফুটাতে থাকে।
তাদের ডাক চিৎকারে  বাড়ির লোকজন সহ আশপাশের মানুষজন এসে তাদের উদ্ধার করে প্বার্শবর্তী হোসেনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লাল মিয়া আরও জানান, বাড়ির পিছনে যে ভেমরুলের বাসা আছে সেটা আমরা কখনও দেখিনি। হঠাৎ করে কোথায় থেকে এল বুঝতে পারছি না দিনের বেলা খোঁজে বের করবো।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, সাওদা নামে শিশুটির শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আমরা কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলাম। অভিভাবকগণ বিষয়টি গুরুত্ব না দিয়ে আমাদের এখানে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও নিয়ে আসে তখন আমরা দ্রুত কিশোরগঞ্জ নিয়ে যেতে বলি। কিশোরগঞ্জ নেওয়ার প্রস্তুতি কালেই শিশুটি মারা যায়।
অন্যানদের অবস্থা তেমন জটিল হওয়ায় তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
 সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর