সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ এর অধীনে অদক্ষ মহিলা সমবায়ীদের আয় ও ব্দ্ধির লক্ষে ১০ দিন ব্যাপি হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার( ৮ আগস্ট)সকালে
উপজেলা পরিষদ এর আয়োজনে,
বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে অদক্ষ নারী সমবায়ীদের হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার।
চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষাক সমিতি কার্যালয় ১০ দিন ব্যাপি হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।এতে অংশ নেন এলাকার ২০ জন অদক্ষ মহিলা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন( বিআরডিবি) অফিসার মোঃ সেলিম হোসেন, চৌহালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।