শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

সুজানগরে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

সুজানগর (পাবনা) প্রতিনিধি,
আপডেট সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১:৫৬ অপরাহ্ণ

“মহীয়সী বঙ্গমাতার চেতনা,অদম্য বাংলাদেশের প্রেরণা” প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান।স্বাগত বক্তব্যদেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, মহিলা সংস্থার উপজেলা সমন্বয়কারী জহুরুল ইসলাম, মাঠ সংগঠক আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, খালেদা ফেরদৌস আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর