শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

মৌলভীবাজার সদর উপজেলার ইউএনও কে লিগ্যাল নোটিশ  

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৯:৫০ পূর্বাহ্ণ

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান এর ক্ষমতার অপব্যবহার, পথচারীকে অপমান অপদস্থ, মারধর এবং একজন সরকারী কর্মকর্তার পেশাগত অসদাচরণ ও আচরণ তদন্ত-পূর্বক যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের জন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট, ব্যারিস্টার-এট-ল সৈয়দ সায়েদুল হক সুমন মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের ভুক্তভোগী কৃষক রিবাক মিয়া‘র পক্ষে গত ০৩/০৮/২০২২ইং তার স্বাক্ষরিত প্যাডে এডিসহ রেজিস্ট্রি ডাকযোগে জনপ্রশাসন এর সচিব, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, জেলা প্রশাসক, মৌলভীবাজার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ লিগ্যাল নোটিশ প্রদান করেন। লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিগত ০২/০৭/২০২২ইং, বিকাল সাড়ে ৪ঘটিকায় একজন ভুক্তভোগীকে জনসম্মুখে কানধরে উঠ বস করান এবং চর-থাপ্পড় মারেন। যাহা পাশে থাকা কে বা কাহারা ক্যামেরায় রেকর্ড-পূর্বক বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে তা ভাইরাল করা হয়। বিগত ২৮/০৬/২০২২ইং,কৃষক রিবাক মিয়া’র একটি পাওয়ার ট্রিলার রাস্তা পারাপারের সময় উক্ত পাওয়ার ট্রিলারটি ব্যক্তিগত আক্রোশের মাধ্যমে পানিতে ফেলে দেন। অভিযোগ উঠেছে- সদর উপজেলার পার্শ্ববর্তী পৌর মার্কেটে ইউএনও সাবরিনা রহমান হঠাৎ করে উপস্থিত হয়ে ছোট ছোট দোকানপাট পূর্ব নোটিশ ছাড়াই ভেঙ্গে গুড়িয়ে দেন। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন- লোকটাকে পানিতে ফালাইনি, লোকটার ট্রাকটর পানিতে ফেলেছি। এসব রাস্তায় উঠার কথা নয়। পাওয়ার ট্রিলার রাস্তায় উঠতে হলে রাবার ড্রাম ব্যবহার করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন- সারা দিন অনেক কাজ করতে হয়। একজন মানুষ সবার কাছে ভালো হতে পাওে না। কেউ প্রতি হিংসা করে এসব করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর