গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের আন্দুয়া গ্রামের বাসিন্দা মৃত আলিম উদ্দীন সরকারের পুত্র পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বড় ভাই পৌর শহরের নুরপুর গ্রামের নিবাসী হোমিও ডাক্তার আব্দুল মজিদ সরকার (৬৫) এর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে অসুস্থজনিত কারণে ৬ আগস্ট শনিবার সকাল সকাল ৮টায় নিজ বসতবাড়ীতে ইন্তেকাল করেন। পরে নুরপুর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে,আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পলাশবাড়ী প্রেসক্লাব, পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সাংবাদিকবৃন্দ, উপজেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথকভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।