শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

টাংগাইলের নাগরপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
 শুক্রবার সকালে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা হল রুমে প্রশাসন এ অনুষ্ঠানের  আয়োজনে করে। অনুষ্ঠান সমুহের মধ্যে ছিল আলোচনা সভা, যুব ঋন সহ গাছের চারা ও পুরস্কার বিতরণ। সকালে উপজেলা প্রশাসন ও নাগরপুর থানা পুলিশ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরক-৭১ প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ পেশা জীবির মানুষ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর