শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

মামুনুর রশিদ, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৬:৪১ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫আগস্ট) সকাল ১০ টায় উপজেলা ভবনের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সহ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং তাদের সহকর্মী বৃন্দ।
এরপর উপজেলা হলরুমে কক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে সভায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমির হোসেন ও ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোছা : রেজিনা পারভিন ও পল্লী উন্নয়ন সঞ্চয় সমন্নয়কারী মোঃ রফিকুল ইসলাম ও ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য খাইরুল ইসলাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মোঃ জহুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন এবং শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর