শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা সংগঠক ও আবাহনী’র প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা সংগঠক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক, আবাহনীর প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী শুক্রবার পালন করা হয়েছে।
সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক এর পরিচালনায় দোয়া ও মিলাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন ছাড়াও আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্তরে শহীদ শেখ কামালের জন্মদিনে ত৭ার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার। আলোচনা সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর