ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ সহবতপুর ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আজ ৪ ঠা আগষ্ট বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় সহবতপুর বাজার জামে মসজিদে এ কমিটি গঠন করা হয়। হাঃ আবু হুরায়রা দা.বা. এর সঞ্চালনায় মুফতি শহীদুল ইসলাম সিরাজীর নেতৃত্বে এ কমিটি গঠন করেন। উক্ত কমিটির সভাপতি পদে হাঃ রাশেদুল ইসলাম , সহ সভাপতি মুফতি হামিম, সাধারণ সম্পাদক হাঃ শফিকুল ইসলাম , সহ সাধারণ সম্পাদক মাওঃ জহিরুল ইসলাম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আল-আমীন সিরাজী, মাওঃ ফজলুল করিম, হাঃ মাহফুজুর রহমান প্রমুখগণ।