শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই জনের মৃত্যু পরিবার দুটিকে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর আর্থিক সহায়তা প্রদান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৪:৩৬ অপরাহ্ণ

বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে মৃত্যু হওয়া কলেজ ছাত্র ও শিশুর পরিবারদ্বয়কে আর্থিক সহায়তা প্রদান ও শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ – এমপি।
মন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সকালে সংবাদের সূত্র ধরে আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত শোকার্ত পরিবার দুটি খুজে বের করে এমপি’র তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ১০হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় মন্ত্রীর পক্ষ থেকে শোকার্ত প্ররিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন আব্দুর রইচ সেরনিয়াবাত।
উল্লেখ্য, সোমবার উপজেলার ফুল্লশ্রী গ্রামের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শাহাজালাল ফড়িয়ার ছেলে ইয়াসিন ফড়িয়া এবং চাঁদত্রিশিরা গ্রামের মোজাম শিকদারের দেড় বছরের ছেলে ইব্রাহিম শিকদার পানিতে ডুবে মারা যায়। এ সংক্রান্ত সংবাদ ১ এবং ২ আগষ্ট বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর