শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ই-পেপার

আশুলিয়ায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

নাসরিন আক্তার নদী, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১০:০৯ অপরাহ্ণ

সোমবার (১আগস্ট) বিকেল ৫ টায় জামগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ১,২,৩ নং ওয়ার্ড গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজল হক মীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ছাফর শেখের এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ এনামুর রহমান( এমপি) মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য অধ্যক্ষ আঃ কাদির দেওয়ান, মোঃ লিয়াকত হোসেন দেওয়ান, মোঃ জম্মত আলী দেওয়ান, মোঃ সুমন ভুঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ মোশারফ হোসেন মুছা, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ বশির আহমেদ ভুঁইয়া ১নং ওয়ার্ডের সফল মেম্বার হাজী মোঃ হালিম মৃধা, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ ইউনুছ পালোয়ান, সাবেক মেম্বার আবু তাহের মৃধা, মোঃ সরোয়ার হোসেন, আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন মীর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দুর উপস্থিতিতে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সৈয়দ আহম্মেদ মাস্টার এর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর