শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে রাস্তার বেহালদশা ; চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে পাইকাল বটতলা থেকে জালাই-দপ্তিয়র বাজার সড়কে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী এবং ৮ নং ওয়ার্ড এলাকায় কালভার্ট সংলগ্ন সড়কে মাটি না থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, জালাই বাজার থেকে সরাসরি দপ্তিয়র বাজার যেতে সরু আঁকাবাঁকা সরু সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দ ও খালে অবস্থিত কালভার্টের দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় চলাচলে বাঁশের সাঁকো ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এলাকায় ভ্যান, অটো ইজিবাইক ও মোটরসাইকেল নিয়ে চলাচল প্রায় অসম্ভব।
স্থানীয় বাসিন্দা শরিফ বলেন, প্রায় অনেক বছর যাবৎ এই সড়কে মাটি ফালানো হয় না। এই সড়কে প্রায় তিন শতাধিক পরিবারের বসবাস। সড়কের উন্নয়নে মাটি কেউ দেয় না। এভাবেই বেহাল অবস্থায় আছে সড়ক। আরেক বাসিন্দা নবিজ্জল শেখ জানায়, এই সড়ক নির্মাণকালে সেই যে মাটি ফালানো হয়েছে, তারপর আর মাটি ফালানো হয় নাই। বৃষ্টিতে চলাচলে ব্যাপক কষ্ট হয় এবং বন্যা আসলে বাঁশের সাকো দিয়ে রাখে।
দপ্তিয়র ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মো: তারা মিয়া বলেন, আমাদের জালাই সড়কে বন্যায় অনেক আগের কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই পাশে মাটি নাই বিধায় চলাচল কষ্ট। এখানে সেতু নির্মাণের পরিকল্পনা আছে আমাদের। আমি নতুন নির্বাচিত মেম্বার হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি অচিরেই সড়ক চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে।
দপ্তিয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী জানায়, আমিই এই এলাকায় সড়ক নির্মাণে কাজ করেছি। এই সড়ক উন্নয়নে আগামীতে আরো কাজ বাকী আছে । আগামী বন্যার আগেই এখানে সেতু নির্মাণ ও সড়ক উন্নয়ন করার পরিকল্পনা আমাদের আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর