শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলার পরে ওই ছাত্রীর লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের গৌরাঙ্গ লাল বাড়ৈর মেয়ে ও কলেজ ছাত্রী বনানী বাড়ৈর ঝুলন্ত লাশ এসআই মিল্টন মন্ডল শনিবার রাতে উদ্ধার করেছে।

এসআই মিল্টন জানান, শনিবার বিকেলে পারিবারিক সমস্যার কারনে ছাত্রী বনানী ঘরের আড়ার সাথে গলায় কাপড় দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে শনিবার রাতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-১১। রবিবার বনানীর লাশ ময়না তদন্তর জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর