শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৬:১১ অপরাহ্ণ

নদী বন্দর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ গোলাম রাব্বি (২৪) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় মামুন হাওলাদার (৩৬) নামের এক ব্যক্তি পালিয়ে গেছে।

শনিবার সকালের এ অভিযানে আটক রাব্বি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা। আর মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখিয়া বাজার এলাকার বাসিন্দা। দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক ইশতিহাক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদী বন্দরের তিন নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে রাব্বিকে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। পরে বস্তার ভেতর তল্লাশী চালিয়ে পলিথিন ও স্কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি পোটলা থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় রাব্বির সাথে থাকা মামুন হাওলাদার কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর