শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীতে “জনস্বার্থ ও উন্নয়ন সাংবাদিকতা” প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৬:১০ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের নিয়ে “জনস্বার্থ ও উন্নয়ন সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার শুরুতেই দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক সদ্য প্রয়াত দেশ বরেন্য সাংবাদিক অমিত হাবিবের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। প্রশিক্ষণ প্রদান করেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নূর সিদ্দিকী। কর্মশালায় স্থানীয় অর্ধশতাধিক সাংবাদিকরা অংশগ্রহন করেন। শেষে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর