টাঙ্গাইলের নাগরপুর ধুবরিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সকালে ধুবরিয়া কমিউনিটি সেন্টার ধুবরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ধুবরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ালিউল ইসলাম সাহারুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মন্জ্ঞুরুল হক আজম এর পরিচলনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এম এ সলাম, সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবি, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি উপকমিটির দায়িত্বপ্রাপ্ত ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ফিরোজ সিদ্দিকী , খ. ওয়াহিদ মুরাদ, সদস্য মাসুদুর রহমান লিয়াকত, নিয়ামত আলী সুইট, মো.তোফাজ্জল হোসেন, ফরহাদ হোসেন ডেভিড, আবুল কাসেম মানিক প্রমুখ।
এ সময় যুবদল, কৃষকদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ নাগরপুর ধুবরিয়া ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।