ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ পাকটিয়া ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আজ ২৯ শে জুলাই শুক্রবার সকাল ৭ ঘটিকায় রাথুরা কওমি মাদ্রাসা মসজিদে এ কমিটি গঠন করা হয়। মুফতি হারুন অর রশিদ দা.বা. এর সঞ্চালনায় মুফতি শহীদুল ইসলাম সিরাজী এ কমিটি গঠন করেন। উক্ত কমিটির সভাপতি পদে মাও. আঃ লতিফ সিরাজী, সহ সভাপতি হাঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশিদ, সহ সাধারণ সম্পাদক আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ বাহাদুর ইসলাম, শামীম রেজা, মাওঃ ইউনুছ আহমাদ, মাওঃ আল-আমীন সিরাজী, হাঃ মাওঃ শফিকুল ইসলাম প্রমুখগণ।