বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে বাল্য বিবাহ বন্ধ, কনের বাবার অর্থদন্ড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৭:৩০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় মীম খাতুন (১৬) নামের এক কনের বাল্য বিবাহ বন্ধ করে কনের পিতা মো: মিলন হোসেনকে ৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২২ জুলাই) বিকালের দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের শরৎনগন রেল স্টেশনের পাশে চর-ভাঙ্গুড়ায় এক বিবাহের অনুষ্ঠানে হাজির হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান কনের বিবাহের বয়স না হওয়ায় তিনি এ আদেশ দেন।

জানা গেছে, শুক্রবার মো: মিলন হোসেনের কন্যার বিবাহের বয়স না হওয়া সত্ত্বেও উপজেলার রাঙ্গালিয়া গ্রামের জনৈক পিতার ছেলের সাথে কনের বাল্য বিবাহের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে উপস্থিত হয়ে কনের বিবাহের বয়স না হওয়া সত্ত্বেও বিবাহের আয়োজন করায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক কনের পিতা মিলন হোসেনকে ৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অপরদিকে কনের বিবাহের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ প্রদান করা হবে না মর্মে কন্যার পিতার নিকট থেকে মুচলেকা গ্রহন করা হয়েছে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাৎ জাহান, ভাঙ্গুড়া থানা পুলিশ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ হাজার টাকা অর্থদন্ডারোপ করা হয়েছে। সেই সাথে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ প্রদান করা হবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর