শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আষাঢ়ের আগমন -কবি মুহা. নজরুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২, ৭:৫৭ অপরাহ্ন
কবি মুহা. নজরুল ইসলাম

আগমন হলো ফের

অভিরাম আষাঢ়ের,

অবিরাম পড়ে জল

আকাশের নয়নের।

জমে মেঘ কালো হয়

গগনের ধলা মুখ,

দিবসেই নামে রাত

পেয়ে ভয় কাঁপে বুক।

কদমের শাখাদের

পুলকের সীমা নেই,

শতাধিক ফোটে ফুল

শুধু এক ডালেতেই।

গ্রামে যার বসবাস জানে

খোঁজ শুধু সেই,

ঝরে রূপ ফুলেদের

সাধারণ হাসিতেই।

হরষের সীমা নেই

আছে যার টিনেঘর,

কী মধুর তুলে সুর

পড়ে জল ঝরোঝর!

রিমিঝিম শুনে গান

নাচে প্রাণ নাচে মন,

ভরে দেয় নদী বিল

বরষার বরিষণ।

কাঁচা পথ কাদা হয়

লোকে হয় গতিহীন,

থামে কাজ অনেকের

ক্ষুধাতুর বহু দীন।

মাটনের খিচুড়ির

মজা নেয় অনেকেই,

বরষার দিবারাত

কেটে যায় এভাবেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর