বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

তাড়াশে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সংসার ভেঙ্গে নতুন সংসার করতে না পেরে সিরাজগঞ্জের তাড়াশে দোলা খাতুল (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার বেলা ১১ টার দিকে তাড়াশ পৌর এলাকার উলিপুর মহল্লায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা দোলা খাতুন ওই মহল্লার রেজাউল বেপারীর মেয়ে এবং কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
বিষয়টি তাড়াশ ওসি মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রায় চার বছর পূর্বে দোলা খাতুনের সাথে জেলার উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ গ্রামের এক ব্যক্তির সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পূর্বেই এলাকার জনৈক্য এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক্য ছিল।
এ দিকে বিয়ের পরও ওই প্রেমিকের সাথে দোলার পরকিয়া প্রেমের সম্পর্ক্যের জেরে দোলার পূর্বের সংসার আর টেকেনি। ফলে তাদের মধ্যে ছাড়া-ছাড়ি হয়ে যায়।
পরবর্তীতে দোলা তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু প্রেমিক বিয়েতে টালবাহানা করতে থাকলে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই ধারা বাহিকতায় বুধবার বেলা ১১ টার দিকে দোলা বাবার বাড়ির নিজ ঘরে গালায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সব কিছু দেখে ব্যবস্থা নেয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর