মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর অভিভাবক সমাবেশ

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় অবস্থিত হোমল্যান্ড কিন্ডার গার্টেন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মনসুর আলম। সহকারী শিক্ষক শিউলী বেগমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদর মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ মতিয়র রহমান। কিন্ডার গার্টেনের নিয়ম কানুন ও পরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রতন কুমার বিলাশ। হোমল্যান্ড কিন্ডার গার্টেনকে একটি আধুনিকমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মনসুর আলম। আরো বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের উপাধ্যক্ষ মোছাঃ আছমা বেগম ও অভিভাবকবৃন্দ। বক্তারা সন্তানদের গড়ে তোলার ব্যাপারে মায়েদের ভুমিকার বিষয়ে আলোকপাত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর