সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহর অনলাইন শপ-এর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

আজ ১ জুলাই দুপুর সাড়ে ১২টায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে ‘চাটমোহর অনলাইন শপ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার। চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অায়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। স্বাগতিক বক্তব্য দেন ব্যবসা প্রতিষ্ঠানটির পরিচালক সানোয়ার হোসেন ফুল।

 

এ সময় অনুষ্ঠানে চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব, চাটমোহর অনলাইন শপ-এর অপর পরিচালক মুরাদুজ্জামান মৃদুল, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, অনলাইন খোঁজখবর সম্পাদক শাহীনুর রহমান শাহিন, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক যুগান্তর চাটমোহর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি বকুল রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শিমূল বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। চাটমোহর অনলাইন শপ-এর আরেকজন পরিচালক মো: সাইদুল ইসলাম প্রবাসে অবস্থান করায় অনলাইন লাইভে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর