সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুব ভালো মনের একজন মেয়ে রোজিনাঃইলিয়াস কাঞ্চন

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মুখোমুখি প্যানেলে ছিলেন দুজনে। বলছি ইলিয়াস কাঞ্চন ও রোজিনার কথা। নির্বাচন শেষ হতেই রাতে নিজের ফেসবুকে নায়কের সঙ্গে একটি রোমান্টিক গান শেয়ার করেন রোজিনা। তাতে বুঝতে বাকি থাকে তাদের সম্পর্ক কত সুন্দর, মধুর, সম্মান ও আস্থার। একসঙ্গে জুটি বেঁধে দুজনে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।
এদিকে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঘোনাপাড়া গ্রামে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন রোজিনা। মসজিদটির নামকরণ নিজের মায়ের নামে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ রেখেছেন তিনি। তুরস্কের নকশায় ৬ শতাংশ জমির ওপরে নির্মিত এ মসজিদ দেখে অভিভূত ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বলেন, অভিনেত্রী রোজিনার মতো অন্যান্যরাও যেন এভাবে ইসলামের পথে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে পারেন।

উদ্বোধন শেষে নিজের প্রতিক্রিয়ায় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রোজিনার এমন মহৎ কাজ দেখে আমি নিজেই বিস্মিত। তিনি তার মায়ের নামে এমন সুন্দর একটি মসজিদ করেছেন। মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখিরাতের জন্য আমরা কী করে গেলাম, তা সবারই ভাবা দরকার। রোজিনা তার এলাকায় এত্ত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে আসলেই এটা ভালো কাজ। তিনি খুবই ভালো মনের একজন মেয়ে। আমরা একত্রে অনেকগুলো সিনেমায় কাজ করেছি। দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণ করাতে এলাকাবাসীর জন্য অনেক খুশির খবর। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি রোজিনার মতো যেন সবাই তৌফিক অনুযায়ী ইসলামের পথে সহযোগিতা করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর