সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটকের গান গাইলেন পরিচালক সোহেল

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

গানের শিল্পীদের দিয়ে অভিনয় করিয়ে থাকেন পরিচালকেরা। খেলাধুলা, এমনকি রাজনৈতিক অঙ্গনের মানুষদেরও গল্পের প্রয়োজনে এনে দাঁড় করান ক্যামেরার সামনে। পরিচালকের মুনশিয়ানায় সাদামাটা একটি চরিত্রও মানুষের কাছে বাহবা পায়। যে পরিচালকেরা গল্পের প্রয়োজনে নানা ক্ষেত্রের তারকা, এমনকি সাধারণ মানুষকে ক্যামেরার সামনে দাঁড় করান, প্রায়ই সেই পরিচালকদেরও দেখা যায় অভিনয়ে। অন্য পরিচালকের পরিচালনায় অভিনয় করে তাঁরাও দর্শক মনে জায়গা করে নেন অভিনেতা হিসেবে।

কিন্তু এবার দেখা গেলো পরিচালকের কন্ঠে গান। গানটি গেয়েছেন ব্যস্ত পরিচালক সোহেল তালুকদার। গানটির শিরোনাম ‘বর সাইজ্যা আইসা গেছি তোমার বাপের বাড়িতে’। গানটির কথা লিখেছেন শেখ আমানুর, সুর ও মিউজিক করেছেন মীর হাসান স্বপন এবং সোহেলের সাথে গানটিতে ডুয়েট কন্ঠ দিয়েছেন ইভা। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু ।

জানাগেছে , এই গানটি শেখ আমানুরের রচনায় এবং সোহেল তালুকদারের পরিচালনায় একটি নাটকে ব্যবহার করা হয়েছে। নাটকের নাম “টাকার দোকান”। নব্য সকাল ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত নাটকটিতে অভিনয় করেছেন, সাব্বির আরবিন,পুষ্প পাপড়ি, শারমিন সুলতানা শর্মী,কবির টুটুল,শেখ আমানুর,সহ আরও অনেকে।

এবার ঈদে বেশ কিছু একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছে “সোহেল তালুকদার”। ইতি মধ্যে “টাকার দোকান” নাটকের শুটিং শেষ করে এডিটিং টেবিলেও কাজ চলছে। আশা করি টাকার দোকান নাটকটি আপনাদের ভালো লাগবে বলে আশা করেন পরিচালক সোহেল তালুকদার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর