শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রামিসা হত্যাকাণ্ডের প্রকাশ্যে বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়নের মানববন্ধন নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন দুই আইন বিশেষজ্ঞ আটঘরিয়ায় পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন নাগরপুর শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আনোয়ার, সাধারন সম্পাদক আরশেদ রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু ঝালকাঠি শহরের খালের সীমানা পিলার নির্ধারণ করেছে জেলা প্রশাসন

হারিকেন – কবি হাবিবুর রহমান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৯ জুন, ২০২০, ৯:৪৪ অপরাহ্ন

বিষটাকার তেলে হয়ে যায় পার কয়েক রাতি,
আমার ঘরে আলো দেয় হারিকেন অথবা বাতি।

হারিকেনের কাচ মুছে-ঘরে জ্বেলে দিতেন মা,
আমি লুকিয়ে চিঠি লিখছি খুশি হয় প্রিয়তমা।

হারিকেনের আলোয় আমার মাটির ঘর হাসে,
জোনাক উড়ে দোয়েল পাখি বসে জানালার পাশে।

মা না ঘুমি রাতের বেলায় ভাত বেড়ে বসে থাকে,
আমি দাঁড়াই রাস্তার পাশে শিয়াল গুলো ডাকে।

হারিকেনের আলোয় খাচ্ছি যে আমি ডাল ভাত,
বৃষ্টি নামে ব্যাঙ ছা আমার পায়ে করে আঘাত।

পড়া হয়নি শেষ রাতি চোখ দুটি ঘুমে কাতর,
আমার ঘরে ফুলের গন্ধ মনে হয় আতর।

হারিকেনের আলোয় ঘর গুলো হাসে টিমটিম,
আমি গ্রামে থাকি তখন হাতে হাতে আসেনি সিম।

হারিকেন দূর করে অন্ধকার উড়ছে পোকা,
গ্রামের মানুষ গুলো সহজ সরল নয় বোকা।

হারিকেনের আলোয় পড়ি মানুষ হয়েছে গুনি,
কবি সাহিত্যিক কবিতা লিখে ছড়ায় তারা বাণী।

কবি হাবিবুর রহমান
সিংড়া,নাটোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর