সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

অনির্ধারিত রাত্রি-দিবসে নারী ; ম.ম.রবি ডাকুয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ

লক্ষ বছরের জীবনে যৌবনে,

ভালবাসার আদরে-সোহাগে

প্রেমের পরশে পরাগে স্নেহের মৌবনে।

ভালবেসে চলে কর্ম যজ্ঞ নিবাসে,

অনির্ধারিত প্রতিটি রাত্রি-দিবসে।

এ এক হৃদয়ের টান আত্নিক টানাপোড়েন,

শ্রদ্ধা-ভালবাসায় টেনে নিয়ে রোমশ বুকের কাশবনে,

ক্রমশ উর্বর ভালবাসার চাষ মনে।

কোন দিবস বা রাত্রীর নির্ধারিত সময়ের ছকে বেঁধে,

হয়কি ভালবাসা? শরীরে রূপের সোপানে,

হৃদযের প্রেমে গোপনে,

মোহময়ী হে মহিয়সী,

ভালবাসার প্রেয়সী।

এভাবে শতাব্দী হতে আজ অবধি,

তুমি ভালবাসা কুড়িয়েছ নারী,

কখনো কন্যা শিশু,কখনো যুবতী প্রেমিকা,

কখনো মধ্যবয়সী মা,

কখনো বার্ধক্যে শেষ সম্বলে

করুন ছায়া, তবু জীবনে চলায় চঞ্চল,বাঁকা,

সংসার ভুমিতে করুন হয়ে ওঠা আঁকা।

কখনো জায়া-জননী,কন্য

সংসারে মায়া,হাসি,ভরসা কখনো করুন কান্না।

সপথের যে পথ ধরে,

তুমি চলে যাও যন্ত্রণা-ব্যথা উপেক্ষা করে।

তবু তুমি ভালবাসায় মেশা সুকঠিন,

প্রেমের তৃষ্ণা মেটাও হয়ে বুকের নেশা নিকোটিন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর