রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কাজে অংশ নিলেন সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১১:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কাজে অংশ নিলেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সহ গ্রামবাসী। মঙ্গলবার সকালে উপজেলার সোনতলা গ্রামের উত্তরপাড়া বেলাল মাষ্টারের বাড়ী হইতে ঘাটিনা পর্যন্ত মাটি দিয়ে রাস্তা নির্মাণ কাজে অংশ নেন শতাধিক গ্রামবাসি।
সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, দীর্ঘদিন ধরে সোনতলা উত্তরপাড়া হইতে ঘাটিনা গ্রাম পর্যন্ত রাস্তাটি অবহেলিত অবস্থায় রয়েছে। সরকারি কোন বরাদ্দ না পাওয়ার গ্রামবাসিকে সঙ্গে নিয়ে রাস্তা নির্মাণ কাজে নিজেও অংশ নিয়েছি। এই রাস্তাটি নির্মিত হলে এই জনপদের কয়েকটি গ্রামের লোকজন অতি সহজেই উপজেলা শহরের সাথে যাতায়াত করতে পারবেন। এছাড়া এলাকার কোমলমতি শিক্ষার্থীরা এই পথ দিয়ে স্কুল ও কলেজে চলাফেরা করতে পারবেন বলে জানান তিনি।
সোনতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ঝুনু সেখ জানান, এই ব্যতিক্রম উদ্যোগের মাধ্যমে রাস্তা নির্মাণ করার জন্য সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সহ গ্রামবাসিকে ধন্যবাদ জানাই। রাস্তাটি নির্মিত হলে এলাকাবাসীর ব্যাপক উপকারে আসবে বলে তিনি জানান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর