শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

চট্টগ্রামে রেলের বাংলোয় ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন

এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):

দুইদিন আগে চট্টগ্রামের রেলওয়ের পরিত্যক্ত বাংলোয় এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর লুণ্ঠিত মোবাইল ফোনের ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ জানায়, ইয়াবা সেবন করিয়ে ধর্ষণ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে খুন করা হয় মালেকা নামের ওই নারীকে। গ্রেপ্তাররা- রুবেল ওরফে ভোলা (২৭), সুমন (২০) ও মোবাইল ফোনের ক্রেতা মাইকেল বড়ুয়া (৩২)। গত ২৩ জুন বিকালে কোতোয়ালী থানার সিআরবি এলাকায় রেলওয়েরর পরিত্যক্ত বাংলো থেকে মালেকার লাশ উদ্ধার করে পুলিশ। আনুমানিক ৪৫ বছর বয়সী মালেকা মাদকাসক্ত ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে ওইদিন পুলিশ জানিয়েছিল।

 

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতবাজার জামতলা বস্তি থেকে রুবেলকে এবং তার তথ্যের ভিত্তিতে সিআরবি রেলওয়ে হাসপাতাল এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। “রুবেল ও সুমন মাদকাসক্ত। সুমন ছিনতাইও করে। ২২ জুন রাতে মালেকা তার স্বামীকে খোঁজ করতে ফলমন্ডিতে যায়। সেখানে স্বামীকে না পেয়ে ফিরে আসার পথে ভোলার সাথে দেখা হয়। ভোলা তাকে (মালেকা) ইয়াবা সেবনের কথা বলে রেলওয়ের পরিত্যক্ত বাংলোতে নিয়ে যায়।” সেখানে দুইজনকে দেখে সুমনও উপস্থিত হয় জানিয়ে ওসি মহসিন বলেন, “তিনজন ইয়াবা সেবনের পর রুবেল ও সুমন মিলে মালেকার শ্লীলতাহানীর চেষ্টা করে।

 

মালেকা বাধা দেয়ায় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বোরকা দিয়ে রুবেল মালেকার গলা এবং সুমন পা চেপে ধরে। মৃত্যু নিশ্চিত করে মালেকার মোবাইল নিয়ে তারা পালিয়ে যায়।” পরে তারা মোবাইল ফোনটি মাইকেল বড়ুয়ার কাছে দুই হাজার ৮০০ টাকায় বিক্রি করে বলে পুলিশকে জানিয়েছে। চোরাই মোবাইল কেনার অপরাধে মাইকেলকে তার এনায়েত বাজার গোয়ালপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর