মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল রিপন সিংহের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৩নং ধনতলা ইউপি, বগাদিগী (লাহিড়ী) রবিন্দ্রনাথ সিংহের ছেলে পুলিশ কনস্টেবল রিপন সিংহের সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুব পুর গ্রামের এক কলেজছাত্রীর ৫বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
অভিযোগ সূত্রে জানান, গত ৫বছর ধরে পুলিশ কনস্টেবল রিপন সিংহের সাথে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । সম্পর্ক চলাকালে সে কলেজ ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এবং বিয়ের প্রতিশ্রæতি দিয়ে ২০১৭ সালের ৩রা নভেম্বরে দিনাজপুর শহরের হোটেল হিমাচলে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীর সাথে দৈহিক সম্পর্ক করে। এরপর তার এবং কলেজছাত্রীর আত্মীয়ের  বাসায় নিয়ে গিয়ে ব্ল্যাকমেইল এবং বিয়ের প্রতিশ্রতি দিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করে।

এরপর ওই কলেজ ছাত্রী পুলিশ কনস্টেবলকে বিয়ের কথা বললে সে বিভিন্ন বুঝ পরামর্শ দিয়ে কলেজছাত্রীকে বাড়ি থেকে ১৫ লক্ষ্য টাকা নিতে বলে। যা কলেজ ছাত্রীর পরিবারের পক্ষে এতো টাকা দেওয়ার সামর্থ্য নাই।

অভিযোগে আরও জানা যায়, বর্তমানে কলেজছাত্রী তাকে বিয়ের কথা বললে সে বিভিন্ন তালবাহানা করে এবং ১৫লক্ষ্য টাকা যৌতুক দাবি করে। কলেজছাত্রীর বাবা তাকে ৪লক্ষ্য টাকা যৌতুক দিয়ে সম্মতি হন। কিন্তু সে অন্যখানে ১৭লক্ষ্য টাকা যৌতুক নিয়ে বিবাহ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভুগী কলেজ ছাত্রী।

উপায় না পেয়ে এ বিষয় কলেজ ছাত্রী দিনাজপুর পুলিশ সুপার বরাবরে গত ১৮ জুন, ২০২০ইং তারিখে অভিযোগ করেছে বলে জানাযায়।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিপন সিংহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।এবিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা মধুসুধন দত্ত জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত করলে সত্যতা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর