শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

সাপাহারে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্বর্ধনা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৫:১৯ অপরাহ্ণ
smart

শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”র মূল্যায়নে, “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন বলেন, “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এবারে ৫ টি ক্যাটাগরির মধ্যে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ৫ জন জয়িতাকে এ সম্বর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত জয়িতা বিজয়ীরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী, উপজেলার কুচিন্দা গ্রামের মৃত আব্দুল মতিন এর স্ত্রী নার্গিস। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সাপাহার গোডাউনপাড়ার শহীদ উদ্দিন এর কন্যা রেজিয়া খাতুন।
সফল জননী নারী,
সাপাহার কওমি মাদ্রাসা পাড়ার মোতালিব হোসেন এর স্ত্রী হাসিনা বেগম।  সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, সাপাহার দোয়ানীপাড়ার শাহ আলম এর স্ত্রী মরিয়ম বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ি ক্যাটাগরিতে, উপজেলার পাতাড়ী গ্রামের হান্নান আলীর স্ত্রী খালেদা খাতুন।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আকতার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক হিসেবে সনদ পত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর