শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময়

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়েছেন- ৬৫, সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম.আকবর আলী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি)  দুপুরে উপজেলার বড়হর গ্রামের তার নিজস্ব বাসভবনে ফকির,দরবেশ,আউল,বাউল ও সুফিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,বাউলদের উপর হামলা মানেই,সংস্কৃতির উপর হামলা। দেশে তৌহিদী জনতার মাজার ভাঙার প্রতিযোগীতা দেখলাম আমরা। এমন নগ্ন আচরণ কোন সভ্য মানুষ করতে পারেনা।তথাকথিত ওই তৌহিদী জনতা মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যই ঘৃনা করার মতো। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আগামী নির্বাচনে আমার দল ও আমাকে নির্বাচিত করলে সকল মতবাদী,নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দেশে অবাধে চলবে শুদ্ধ সংস্কৃতি।
অনুষ্ঠানটি মানিক রতনের সঞ্চালায় শফিউল মোমেন শফির সভাপতিত্বে অন্যানোর মধ্যে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রনেতা কায়ুম হোসেন জুয়েল,অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সেলিম রেজা,লেখক ও গবেষক ফিরোজ আলম,কবি ওমর ফারুক,ছাইদুল বাউল,জলিল ফকির সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর