শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে একটি গ্রামীণ রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরে খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া ঈদগাহ মাঠ থেকে বেপারীপাড়া ইউপি সদস্য রিয়াজ উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাট ও এইচবিবি করণ কাজে প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
উক্ত প্রকল্পের চেয়ারম্যান করা হয় ইউপি সদস্য মোঃ রিয়াজ উদ্দিনকে। অভিযোগ রয়েছে, নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় থেকে দুই কিস্তিতে সম্পূর্ণ বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও বাস্তবে প্রকল্প এলাকায় তেমন কোনো কাজ হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পস্থলে কোনো সাইনবোর্ড স্থাপন করা হয়নি। রাস্তার দুই পাশে মাটি কাটার বা ভরাটের কোনো চিহ্ন নেই। নামমাত্র ২ ও ৩ নম্বর ইট বিছিয়ে দায়সারা ভাবে কাজ শেষ দেখানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, উক্ত রাস্তায় সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টাকার কাজ করা হয়েছে। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয় জনগণ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রকল্পটি সরেজমিনে তদন্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অসম্পূর্ণ কাজ যথাযথভাবে সম্পন্ন করা ও রাস্তার দুই পাশ মাটি ভরাট করে টেকসই রাস্তা নির্মাণের জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর