শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ইছাহাক হোসেন, এনায়েতপুর (সিরাজগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের এনায়েতপুরে খুকনী ইউনিয়নের শিবপুরে ১১ দলীয় জোটের শাপলা কলির মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী ) বিকাল পাঁচ ঘটিকায় শিবপুর বট তলা থেকে নির্বাচনী মিছিল শুরু করে শিবপুরের বিভিন্ন রাস্তা  প্রদক্ষিণ করে শিবপুর বাজারে পথসভার মাধ্যমে সমাপ্তি করেন। শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এই মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর  সভাপতি নুরুনবী মন্ডলের নেতৃত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মোঃ সাহেব আলীর পরিচালনা প্রধান অতিথি বক্তব্যে সাংগঠনিক সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হক বলেন, আগামী ১২ তারিখ সিরাজগঞ্জ ৬ আসনে শাপলা কলি মার্কায় ভোট দিনে মোস্তাফিজকে এমপি বানালে এবং ১১ দলীয় জোটকে ক্ষমতায় বসালে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশা আল্লাহ। আমাদেরকে শাপলাকলি মার্কায় বিজয়ী করলে শাহজাদপুর উপজেলাকে  মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, রাহাজানি মুক্ত করে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ।সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার শেখ মোঃ আইয়ুব আলী, সাংগঠনিক সদর ইউনিয়নের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলম, প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর