যশোরের অভয়নগরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি যশোর–খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নূরবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ শুভ দিন, শিবিরের জন্মদিন’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ইসলামী ছাত্রশিবিরের দলীয় পতাকা, কালেমাখচিত সবুজ পতাকা এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। র্যালি শেষে নূরবাগ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির যশোর জেলা সভাপতি মোল্লা মোঃ আশিকুজ্জামান। সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম, জেলা অফিস সম্পাদক মহিব্বুল্লাহ হোসেন, জেলা প্রকাশনা সম্পাদক ও অভয়নগর উপজেলা শিবিরের পরিচালক সাজিদ হাসান, জেলা মাদ্রাসা ও মিডিয়া সম্পাদক আমানুল্লাহ সাদিক, জেলা স্কুল ও কলেজ সম্পাদক নাজিরুল ইসলাম সাহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন নওয়াপাড়া কলেজ শিবিরের সভাপতি এস এম ফয়সাল আহমেদ, নওয়াপাড়া পৌর শিবিরের সভাপতি সাকিব হুসাইন, পৌর সাংগঠনিক থানা সভাপতি সাকিব হুসাইন, অভয়নগর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি ইয়াছিন মোল্যা, পশ্চিম থানা সভাপতি আইয়ুব হোসেন, ভৈরব থানা শিবিরের সভাপতি হাসিব শেখসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে সভাপতির বক্তব্যে মোল্লা মোঃ আশিকুজ্জামান বলেন, মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ, এই লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় ও সহিংস রাজনীতির বিপরীতে ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক ও গঠনমূলক ছাত্রসংগঠন হিসেবে ভূমিকা রেখে চলেছে। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।