শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

ভারতের পাঠানো উপহারের যুদ্ধ ট্যাংক পৌঁছল বেনাপোল বন্দরে

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ২:০৯ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে ভারত।

আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এ যুদ্ধ ট্যাংক হস্তান্তর করেন।

ট্যাংক টি-৫৫ ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গান হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল বিতিয়ন।

ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গানটি সিওডি, ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

ট্যাংক ও হাউটজার গান বেনাপোল স্থল বন্দর হয়ে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে যথাক্রমে বাংলাদেশ জাদুঘর, শাহাবাগ, ঢাকায় এবং সিওডি, ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে নিশ্চিত করেছেন কর্নেল আশরাফ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর