শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

বরিশালে ইমামের ওপর হামলার সময় যুবক আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৬:১২ অপরাহ্ণ

ফজরের আজানের পূর্বে ইমামের ওপর হামলার প্রস্তুতিকালে এলাকাবাসী ধাওয়া করে এক যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে।
ওই গ্রামের জাবেলুর নূর জামে মসজিদের ইমাম ও ঠাকুরমল্লিক গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে মাওলানা আব্দুস ছালাম জানান, সোমবার ভোররাতে ফজরের নামাজের আজান দেওয়ার জন্য তিনি মসজিদ থেকে বের হন। এসময় মসজিদের সামনে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে তার সন্দেহ হয়। একপর্যায়ে ওই যুবক ইমামের ওপর হামলার চেষ্টা করলে তিনি (ইমাম) দৌঁড়ে মসজিদের মধ্যে অবস্থান করে মাইকে প্রচার করে গ্রামবাসীকে সর্তক করেন। তাৎক্ষনিক স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে ধারালো দা সহ ওই যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। আটককৃত যুবক সাইয়েদ মীরা মধ্য ইসলামপুর গ্রামের মৃত মজিদ মীরার পুত্র।
উল্লেখ্য, গত ১২ নবেম্বর দিবাগত রাতে একই এলাকার বায়তুর নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইয়াকুব আলী বেপারীর ওপর হামলা চালিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম হাতের কব্জি ও অপর হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন করা দিয়েছে একই এলাকার মৃত ফরিদ মাঝির ছেলে বাবলু ওরফে বাবু মাঝি। ওই ঘটনায় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
সার্বিক বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, দুটি ঘটনার সাথে কোন মিল রয়েছে কিনা সে বিষয়ে আটককৃত সাইয়েদ মীরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (সাইয়েদ) জানিয়েছে, ইমাম সঠিকভাবে নামাজ আদায় করাচ্ছেন না। এজন্য তার ওপর সাইয়েদ ক্ষিপ্ত ছিলো।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর