শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

আগৈলঝাড়ায় শেখ ফজলুল হক মনির ৮২তম জন্মবার্ষিকী পালন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৫:৪২ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বিশিষ্ট সাংবাদিক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা যুবলীগ সভাপতি ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসন টিটু, যুবলীগ সহ-সভাপতি লিটন আবদুল্লাহ, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।
শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জেরে টুঙ্গিপাড়ায় শেখ নূরুল হক ও শেখ আছিয়া বেগমের পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম ছিলেন বঙ্গবন্ধুর বড় বোন। ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টা করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন শেখ মনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর