শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

আটোয়ারী থানার নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী থানার নবাগত ওসি একেএম মেহেদী হাসান-এর সঙ্গে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাব ও আটোয়ারী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৮টায় ওসি’র অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি একেএম মেহেদী হাসান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক সমন্বয় রেখে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস,ধর্ষন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, চাঁদাবাজি সহ সকল অপরাধ নিয়ন্ত্রণ করা সহজ হবে। তিনি বলেন, দুর্নীতি, হয়রানী ও মাদকমুক্ত আটোয়ারী গড়ার লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করবে। বর্তমানে পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে বিট অফিস খোলা রয়েছে। স্থানীয়ভাবে আইনগত সহযোগিতা দেওয়ার জন্য সাধারণের আর থানা পর্যন্ত আসতে হবে না। এজন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীনের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী, অন্যতম সদস্য নজরুল ইসলাম দুলাল, রাব্বু হক প্রধান,অন্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম, সদস্য আব্দুল মজিদ ও মাসুদ রানা প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর