শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

আটোয়ারী উপজেলা প্রেসক্লাব কর্তৃক ওসি ইজার উদ্দিনকে বিদায় সংবর্ধনা

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১০:৩২ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাব কর্তৃক আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (০১ ডিসেম্বর) সন্ধায় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন এবং ওসি মোঃ ইজার উদ্দিনের কর্মদক্ষতা ও কৃতিত্ব সম্পর্কে স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও চাল কল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান ও অধ্যক্ষ এম.এ মান্নান । বিদায়ী অতিথি, ওসি মোঃ ইজার উদ্দিন তার বক্তব্যে বলেন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও আমার সহকর্মী পুলিশ বাহিনীর সহযোগিতায় আটোয়ারীতে সুনামের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনোজ কুমার রায় (হিরু), উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম, সদস্য আব্দুল মজিদ প্রমুখ। বক্তাগণ বলেন, ওসি ইজার উদ্দিন তার বুদ্ধিমত্তা ও কৌশল খাটিয়ে উপজেলার মাদক, জুয়া সহ সকল প্রকার অপরাধ দমনে প্রশংসনীয় ভুমিকা রেখেছেন। আলোচনা শেষে সবার সুস্থ্যতা ও সফলতা কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের অন্যতম সদস্য মাওঃ সোলায়মান আলী। পরে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দ বিদায়ী অতিথির হাতে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে আটোয়ারী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও আটোয়ারী থানার পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর