শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

বিজয়ের মাসের প্রথম দিনে বিজয় শোভাযাত্রা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৫:৪৪ অপরাহ্ণ

মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাসের প্রথমদিন বুধবার সকালে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বরিশাল উত্তর শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের আদর্শে অনুপ্রানিত হয়ে সংগঠনের পঞ্চম বিজয় শোভাযাত্রায় গৌরনদী, বাবুগঞ্জ, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার পেশাজীবী সাংবাদিকরা অংশগ্রহণ করেন। স্বাধীনতার স্থপতি এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শেষে গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।
বিএমএসএফ’র গৌরনদী উপজেলা শাখার আহবায়ক এসএম মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক মোল্লা ফারুক হাসান, সদস্য সচিব তারেক মাহমুদ আলী, উজিরপুর উপজেলা বিএমএসএফ’র আহবায়ক মোঃ জহির খান, বাবুগঞ্জের আহবায়ক উপেন চন্দ্র মন্ডল, সদস্য বদরুজ্জামান খান সবুজ, মোহাম্মদ আলী বাবু, জামিল মাহমুদ, আরিফিন রিয়াদ, আতাউর রহমান চঞ্চল, নাসিরুল ইসলাম লিটু, রাশেদ আহমেদ, সুমন তালুকদার, রনি কাজী, সৈয়দ মাজহারুল ইসলাম লিটু প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর