শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

নান্দাইলে নিসচার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ:
আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৫:১৪ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে নিরাপদ সড়ক চাই (নিসচা) ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার (১লা ডিসেম্বর) নান্দাইল চৌরাস্তায় মাসুম এন্টারপ্রাইজের অফিস রুমে আলোচনা সভা, চৌরাস্তা চত্বরে বর্ণাঢ্য র‌্যালী ও লিফলেট বিতরণের মাধ্যমে নিচসার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরে নান্দাইল শাখার দ্বিবার্ষিক কমিটির পরিচিতি ও সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়। নিরাপদ সড়ক চাই নান্দাইল শাখার সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ জুয়েল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সংগঠনের উপদেষ্টা নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সাংবাদিক এবি সিদ্দিক খসরু, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি রমেশ কুমার পার্থ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহাবুবুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা রতন ভূইয়া প্রমূখ। এসময় সংগঠনের সিনিয়র সহ সভাপতি নূরুল কবির, মাসুদ রানা, নাজমুল হক মাসুম, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক শহিদ ভূইয়া, শফিকুল ইসলাম জুটন, জাহাঙ্গির আলম মাস্টার, অর্থ সম্পাদক মিজানুর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রমজান আলী সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক নিরাপদের আন্দোলন আমাদের সবার। আমরা সচেতন হলে সড়ক নিরাপদ হবে। বর্তমান সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করতে আন্তরিক ভাবে কাজ করছে। আমরা সড়কে মৃত্যু চাই না, সবাইকে সড়ক আইন মেনে পথ চলতে হবে। মনে রাখতে হবে সামান্য অসতর্কতা একটি পরিবারের সারা জীবনের কান্না। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী পরিবহন শ্রমিক, যাত্রীও জনসাধারণের মাঝে নিসচা সদস্যরা সড়ক আইন সম্বলিত প্রচারপত্র তুলে দেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর