শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

আগৈলঝাড়া স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৩:১১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর প্ররোচনায় মঙ্গলবার রাতে দুই সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী রনি সিকদার ওরফে ফিরোজকে ওই রাতেই গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বারপাইক গ্রামের এনায়েত শাহ’র মেয়ে মারজানের (২৪) সাথে গত পাঁচবছর পূর্বে ঝালকাঠি সদর থানার কিস্তিকাঠী গ্রামের মন্নান সিকদারের ছেলে রনি ওরফে ফিরোজ সিকদারের (৩২) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আড়াই বছর ও আট মাসের মেয়ে ও ছেলে রয়েছে।
সম্প্রতি মারজান জানতে পারে যে, ফিরোজের পুর্বেও বিয়ে রয়েছে। পূর্বে বিয়ের বিষয়টি নিয়ে কথা বললে প্রায়ই ফিরোজ মারনজানকে শারিরকি ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিলো। নির্যাতনের ধারাবাহিকতায় মারজান ২১ নভেম্বর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে।
মঙ্গলবার বিকেলে ফিরোজ শ্বশুর বাড়িতে আসলে মঙ্গলবার রাতেও মারজান ও ফিরোজের মধ্যে তুমুল ঝগাড়ার জের ধরে মারজানকে আত্মহত্যার প্ররোচনায় উৎসাহ দিলে গভীর রাতে মারজান ঘরের আড়ার সাথে গলার ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বজনেরা ঝুলন্ত অবস্থায় মারজানের লাশ উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত ফিরোজকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বুধবার সকালে এনায়েত শাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে, নং-১(১.১২.২১)। পুলিশ ওই মামলায় ফিরোজকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে। মারজানের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর