শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

যুক্তরাজ্যে থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন নাগরপুরের সন্তান সাদিকুর রহমান জনি

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৩:০৭ অপরাহ্ণ

সাদিকুর রহমান জনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ দ্যা ওয়েস্ট অফ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার ট্রেনিং কোর্স (বার অ্যাট ল’) সফল ভাবে সম্পন্ন করেন। সম্প্রতি তাকে আনুষ্ঠানিকভাবে লন্ডনের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন্ থেকে ব্যারিস্টার ডিগ্রির সনদ প্রদান করা হয়।
এছাড়া, বিরোধ নিষ্পত্তিকরণ এর উপর ইংল্যান্ডে ট্রেনিং কোর্স সম্পন্ন করার মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা এডিআর-ওডিআর ইন্টারন্যাশনাল কর্তৃক “এক্রিডিটেড সিভিল-কমার্শিয়াল মেডিয়েটর” উপাধি অর্জন করেন।
এছাড়াও, ২০১৭ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি (সম্মান) ডিগ্রি এবং ২০১৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ডার্বি থেকে এলএলএম (কমার্শিয়াল ল’) (স্নাতকোত্তর) ডিগ্রি সাফল্যের সাথে অর্জন করেন।
জনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃশফি উদ্দিন এর নাতি এবং বর্তমানে সাভারের জালেশ্বরে বসবাসরত জনাব মো. মিনাছ উদ্দিন এর মেঝ ছেলে।
সম্প্রতি ব্যারিস্টার সাদিকুর রহমান জনি’র সাথে যোগাযোগ করলে তিনি সাভার এবং টাঙ্গাইল অঞ্চলের  মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এবং নিজেকে দেশের আইন অঙ্গনে মানুষের কল্যাণে নিয়োজিত করার মনোভাব প্রকাশ করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর