শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

আগৈলঝাড়ায় শহীদ আরিফ সেরনিয়াবাতের ৫৮তম জন্মদিনে দোয়া মিলাদ অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৪:১৫ অপরাহ্ণ

জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভগ্নিপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা, কৃষকলীগের প্রতিষ্ঠাতা, সাবেক ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির ভাই শহীদ আরিফ সেরনিয়াবাত এর ৫৮তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামে “শহীদ আরিফ সেরনিয়াবাত” এর নামে প্রতিষ্টিত শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৫৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মো. ইমরান হোসেন এর পরিচালনায় দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, শিক্ষক গাজী শাকিল হোসেন, শফিউল বাশার, সুব্রত দাস, সজল চন্দ্র শীল, ফরহাদ হোসেন, ফাহমিদা ইলিয়াস, রিতা মন্ডল, পাপিয়া সুলতানা, ফাহিমা আক্তার, শিক্ষার্থী মনি শীল, সাবা ইসলাম, রিফাত হোসেন, আমান সরদার প্রমুখ।
উল্লেখ্য, শহীদ আরিফ সেরনিয়াবাত ১৯৬৩ সালের ২৯ নভেম্বর আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫আগস্টে ঢাকার ২৭ মিন্টু রোডস্থ বাসভবনে জাতির পিতার সাথে আব্দুর রব সেরনিয়াবাত এর সাথে তার মেয়ে বেবি সেরনিয়াবাত, পুত্র আরিফ সেরনিয়াবাত, ভাগ্নে শহিদ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আব্দুল্লাহ বাবু শহীদ হন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর